আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলেন বৃদ্ধ আখাউড়ায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১ - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলেন বৃদ্ধ আখাউড়ায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১
মস্তু মিয়া
আপলোডের সময় :
Wednesday, June 17, 2026,
আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হলেন বৃদ্ধ আখাউড়ায় ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কাশেম মিয়া (৫৫)। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক ও বিজয়নগরের দিকে যাচ্ছিল একটি সিএনজির মধ্যে খড়মপুর বাইপাসের চৌরাস্তায় সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী মো. কাশেম মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় সিএনজি চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকটি জনতা আটক করে রেখেছে।
পরিবার সূত্রে জানা যায়, কাশেম মিয়া তার এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেই মরদেহ দেখতে সিএনজিতে করে যাচ্ছিলেন। পথেই তিনি নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।