আটোয়ারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

আটোয়ারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল২৪, দিনাজপুর
পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০ পিস ইয়াবাসহ সুমন রানা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছোটদাপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক সুমন রানা ওই এলাকার মো. দাইমুল হক (মিলার)-এর ছেলে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সুমন রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, আটোয়ারী থানা পুলিশ মাদক ও জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের কারণে এলাকায় পুলিশের কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।