আজ মা পরীরও জন্মদিন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
আজ মা পরীরও জন্মদিন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আজ মা পরীরও জন্মদিন

আজ মা পরীরও জন্মদিন

আজ (১০ আগস্ট) ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চতুর্থ জন্মদিন। তবে দিনটি শুধু ছেলের জন্যই নয়, পরীমনির নিজের কাছেও একটি বিশেষ দিন। কারণ এই দিনটিকেই তিনি ‘মা পরী’ হিসেবে নিজের নতুন জীবনের জন্মদিন বলে মনে করেন।

ছেলের জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরীমনি। মায়ের শুভেচ্ছার জবাবে ছোট্ট পূণ্যও বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।

ছেলের এমন ভালোবাসাপূর্ণ প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি জানান, পূণ্যের জন্মের মধ্য দিয়েই তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তাই ছেলের জন্মদিন তার নিজেরও নতুন জীবনের জন্মদিন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

পরীমনির এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মা-ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন পরীমনি। তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় দেড় কোটির বেশি অনুসারী রয়েছেন। ফলে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত