আজমিরীগঞ্জে খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 31, 2026,
আজমিরীগঞ্জে খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আজমিরীগঞ্জে খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

আজমিরীগঞ্জে খাস জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধি, আজমিরীগঞ্জ:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট রোডে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শাল্লা উপজেলার গঙ্গেরগাঁও এলাকার বাসিন্দা ফরহাদ নামের এক ব্যক্তি ওই স্থাপনা নির্মাণ করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর বাজারের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট রোডের একটি খাস খতিয়ানভুক্ত জায়গা ঘেরাও করে সেখানে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের দাবি, দিনের পাশাপাশি রাতেও নির্মাণকাজ চালিয়ে স্থাপনাটি প্রায় শেষ পর্যায়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭ বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭

সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির মধ্যেও কীভাবে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের কাজ চলছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের দাবি, ওই জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ হয়ে থাকলে তা উচ্ছেদ করে জমি উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত অবস্থা যাচাই এবং সরকারি খাস জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফরহাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত