আগৈলঝাড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
আগৈলঝাড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আগৈলঝাড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. নাজমুল হক নয়ন
স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনতোষ রায় (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রাহুতপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাহুতপাড়া জব্বারের খানের দোকানের সামনের পাকা সড়কে অবস্থানরত মনতোষ রায়কে আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

পরে তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মনতোষ রায় উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের মধুসূদন রায়ের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত