আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রইস সেরনিয়াবাত গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রইস সেরনিয়াবাত গ্রেপ্তার
মো. নাজমুল হক নয়ন
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বরিশাল
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রইস সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সেরাল গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল তার বাসভবনে অভিযান চালিয়ে রইস সেরনিয়াবাতকে গ্রেপ্তার করে। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রইস সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে বিচারকের আদালতে পাঠানো হয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিকেলে আগৈলঝাড়া থানা পুলিশের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার কথা ও কথা বলার উদ্দেশ্যে রইস সেরনিয়াবাতকে ডেকে নিয়ে যান। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।