আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় সফিউল আলমের দোকানের সামনে সিঙ্গারবিল-আখাউড়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই পুষন সাহা ও এএসআই আবুল হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার স্মৃতি বেগম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিমপাড়ার মৃত শাহিন মিয়ার মেয়ে। বর্তমানে তিনি সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় বসবাস করেন।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।









