আখাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, যুবক গ্রেপ্তার

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
আখাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আখাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আখাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, যুবক গ্রেপ্তার

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে আখাউড়া থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান চালায়। একপর্যায়ে কর্ণেল বাজার এলাকা থেকে আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রতন ডাক্তারের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত