আখাউড়ায় পুলিশের অভিযানে ১৯৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোডের সময় : Saturday, August 15, 2026,
আখাউড়ায় পুলিশের অভিযানে ১৯৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আখাউড়ায় পুলিশের অভিযানে ১৯৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়ায় পুলিশের অভিযানে ১৯৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশে, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে আখাউড়া থানার এসআই আসাদুর রহমান, এএসআই মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্স মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন তিন রাস্তার মোড়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় আলামিন স্টোরের সামনে থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুজন মিয়া (৩০) ও মো. বাচ্চু মিয়া (৫৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা (পূর্বপাড়া) এলাকায় এবং বাচ্চু মিয়ার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় একটি পুরোনো নম্বরবিহীন লাল-কালো রঙের অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

জব্দ করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবারই আদালতে পাঠানো হয়েছে বলে আখাউড়া থানা পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত