আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩১ আগস্ট
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩১ আগস্ট
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস (মডার্ন ট্রেড) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: করপোরেট সেলস (মডার্ন ট্রেড)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রমের ফলাফল পর্যবেক্ষণের জন্য এমএস এক্সেল ও ডেটা বিশ্লেষণে ভালো দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: নারায়ণগঞ্জ ও সিলেট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: কমপক্ষে ২৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
নিয়োগপ্রাপ্তদের জন্য মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, টি/এ, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।










