1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১২:০৩|
ব্রেকিং নিউজ:
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা

অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি, দেশজুড়ে চরম নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে প্রায় ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকার পুরস্কার ঘোষণা করলেও এখনো এসব অস্ত্রের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়নি, যা দেশবাসীর জন্য গভীর উদ্বেগের কারণ।

রিটে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ উসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে, অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচন আয়োজন করলে তা ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ-এর বক্তব্য উদ্ধৃত করে রিটে বলা হয়, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।

আইনজীবী মো. মাহমুদুল হাসান আরও উল্লেখ করেন, সরকার কিছু প্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত নাগরিকের ‘জীবনের অধিকার’ লঙ্ঘনের শামিল হবে।

রিট আবেদনে তাই লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ এবং একটি নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper