অন্য চিকিৎসকের প্যাড ব্যবহারের অভিযোগে আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

অন্য চিকিৎসকের প্যাড ব্যবহারের অভিযোগে আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগী দেখানো ও প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে এক আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। অভিযুক্ত চিকিৎসক অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি তার চিকিৎসা নেওয়া এক রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে ওই চিকিৎসকের বিরুদ্ধে এ দণ্ড দেওয়া হয়েছে।










