অগ্নিনিরাপত্তা না মানায় কলকাতায় ১৩ হোটেল বন্ধ, নোটিশ ৫০টির বেশি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
অগ্নিনিরাপত্তা না মানায় কলকাতায় ১৩ হোটেল বন্ধ, নোটিশ ৫০টির বেশি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অগ্নিনিরাপত্তা না মানায় কলকাতায় ১৩ হোটেল বন্ধ, নোটিশ ৫০টির বেশি

কলকাতায় অগ্নিনিরাপত্তা বিধি না মানায় ১৩টি হোটেল বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে আরও ১৬টি হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কলকাতার ৫০টির বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কলকাতার কেন্দ্রীয় এলাকার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও এসএন ব্যানার্জি রোডে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ২৯টি হোটেলকেও নোটিশ দেওয়া হয়েছে।

কলকাতার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার তিন দিন পর এই অভিযান শুরু হয়। ওই ঘটনায় অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছিল। পরে হোটেলটির ইজারাদারকে গ্রেপ্তার করা হয়। পলাতক মালিক বীরেশ্বর মিত্রকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কর্মকর্তারা জানান, বন্ধ ও নোটিশ পাওয়া হোটেলগুলোর অনেকগুলোর বৈধ অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। কিছু হোটেলের সনদের মেয়াদ চার-পাঁচ বছর আগে শেষ হলেও তা নবায়ন করা হয়নি। কোথাও জরুরি বহির্গমনের পথ বন্ধ, আবার কোথাও জরুরি গেট তালাবদ্ধ পাওয়া গেছে।

এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, অপর্যাপ্ত বায়ু চলাচল এবং অনুমোদন ছাড়া ভবনের নকশা পরিবর্তনের মতো অনিয়মও ধরা পড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের তারাপীঠেও একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ছিল। ওই ঘটনার পর তারাপীঠের ১৫টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে কলকাতার শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের মরদেহ সড়কপথে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি মরদেহ বেনাপোল সীমান্ত এবং একটি ভোমরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করার কথা রয়েছে। নিহত রেবতী সরকারকে অবশ্য শুক্রবার রাতে কলকাতাতেই দাহ করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত