
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নান্দাইলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামূলক সংগঠন তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন।
সংগঠনটির উদ্যোগে ২০ মার্চ রাতে নান্দাইলে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
🎁 প্রতিটি প্যাকেটে ছিল:
ভোজ্যতেল, চিনি, সেমাই, দুধসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
“চলা পথে কর্ম করি, জীবনকে আলোকিত করি”—এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে মানবসেবায় কাজ করে যাচ্ছে।
উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান, যাতে এই ধরনের মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করা সম্ভব হয়।