
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
রাজধানীর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)।
শনিবার (১১ এপ্রিল) আনুমানিক রাত ১টা ৫ মিনিটে শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনির এ-টাইপ ১৬ নম্বর ভবনের প্রথম সিঁড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।