
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সকাল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।