
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশ ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানটি পরিচালনা করা হয় ২ এপ্রিল রাত ৯:৩০ মিনিটে, থানা সূত্রে জানানো হয়েছে।
পুলিশের এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এবং এএসআই আছহাব উদ্দিনসহ সহযোগী ফোর্স কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন:
তাদের দখল থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন নীল ও সবুজ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, মাদক ও অটোরিকশা জব্দ করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।