1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হোয়াইক্যং বাজারে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গণপরিচ্ছন্নতা অভিযান - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:১৬|
ব্রেকিং নিউজ:
ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোয়াইক্যং বাজারে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গণপরিচ্ছন্নতা অভিযান

কামরুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
হোয়াইক্যং বাজারে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গণপরিচ্ছন্নতা অভিযান
হোয়াইক্যং বাজারে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গণপরিচ্ছন্নতা অভিযান

হোয়াইক্যং বাজারে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গণপরিচ্ছন্নতা অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারে টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক গণপরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এনজিও ফোরামের বাস্তবায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, বাজার কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় বাজারের বিভিন্ন অংশ পরিষ্কার করা হয়, জমে থাকা বর্জ্য সংগ্রহ করা হয় এবং বর্জ্য শ্রেণিভিত্তিক পৃথকীকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য কমানো, পুনঃব্যবহার এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী এ. বি. এম. মাইনুল হাসান। তিনি বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে বাজার এলাকায় পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা সম্ভব, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোয়াইক্যং বাজার কমিটির সভাপতি জুনায়েদ আলী চৌধুরী। তিনি বাজার ব্যবস্থাপনায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ডা. মিজান মোরশেদ বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ থেকে ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। সুস্থ সমাজ গঠনে বর্জ্য ব্যবস্থাপনায় সকলের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান ওসমান এবং সারওয়ার মোহাম্মদ গফুর। তারা বলেন, পরিচ্ছন্ন বাজার শুধু ব্যবসার পরিবেশ উন্নত করে না, বরং ক্রেতাদের আস্থা বাড়ায় এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে।

কর্মসূচিতে এনজিও ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সজিব রায়হান, সেলিনা আক্তার ও মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক।

আয়োজকরা জানান, নিয়মিত গণপরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য পৃথকীকরণ এবং জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকলে হোয়াইক্যং বাজারকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper