1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৯|
ব্রেকিং নিউজ:
মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান অসুস্থ ৮৬ বছরের বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩ ঠাকুরগাঁওয়ে ভোটের দিনে ফখরুলের মন্তব্য ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক

হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান
হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান

হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান

নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল 
কোনো ধরনের যানবাহন না পেয়ে কখনও হেঁটে, কখনও রিকশায় প্রায় ৫৭ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিয়েছেন এক পোস্টম্যান। সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এই ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে ওই পোস্টম্যান ময়মনসিংহ পোস্ট অফিসে পৌঁছান। পরে পোস্টমাস্টার সুদীপ ঘোষ পোস্টম্যানের আনা ব্যাগটি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেন।

নির্বাচন কমিশন জানায়, হালুয়াঘাট ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সেখানে রিটার্নিং অফিসারের নামে তিনটি হলুদ খাম পাঠানো হয়েছিল। পোস্টম্যান কোনো যানবাহন না পেয়ে হেঁটে ও রিকশায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকেল ৪টা ২৭ মিনিটে পোস্ট অফিসে পৌঁছান। এরপর বিলম্ব না করে পোস্টমাস্টার ব্যাগটি নিয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ডিসি অফিসে পৌঁছে দেন, যেখানে তা খুলে ভোট গণনা করা হয়।

সালীম আহমাদ খান বলেন, ডাক বিভাগ শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে এবং পরীক্ষায় সফল হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে ও বিদেশ থেকে আসা মোট ১১ লাখ ৩৩ হাজার ৮৪৫টি পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

প্রবাসীদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের মধ্যে ভোট দিয়ে দেশে ফেরত এসেছে প্রায় ৪ লাখ ৯৮ হাজার ৫২৬টি, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি। দেশের ভেতরে পাঠানো ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ভোট ফেরত এসেছে।

উল্লেখ্য, দেশে দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বন্দিদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper