1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী - আমার সকাল ২৪ |
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:০৯|
ব্রেকিং নিউজ:
সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি রাজারহাটে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গুলিস্তানে ট্রাফিক বিশৃঙ্খলা, টিআই’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের দেয়াল লেখন কর্মসূচি হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সদকাতুল ফিতরের আদায়ের সঠিক হিসাব নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু নোয়াখালী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গাজীপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার লক্ষ্মীপুরবাসী চাইছেন বীথিকাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে দুর্ঘটনা: নোহা প্রাইভেটকার ও কনক্রিটবাহী ট্রাকের সংঘর্ষ নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য ৪ দোকানিকে জরিমানা গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ সুলতানপুরে ৬০ বিজিবির অভিযান: প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী ভাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি নষ্ট: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা হজ্জ যাত্রী ও প্রবাসীদের বিমানবন্দরে ভোগান্তি দূর হবে: মন্ত্রী আফরোজা খানম রিতা চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ২৯৭০ পিস ইয়াবা, নোয়াখালীতে চাঞ্চল্য কাহারোলে কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময়ে এমপি মনজুরুল ইসলামের কঠোর হুঁশিয়ারি তিতাস নদী দূষণমুক্ত ও দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান জোরদার

হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬,
হাসপাতাল থেকে সড়ক নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী
হাসপাতাল থেকে সড়ক নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী

হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মাহবুবুল আলম সালেহী নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এই সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ মিনার চত্বর এবং পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

মসজিদুল হুদার সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচি পৌর শহরের প্রধান সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড় ও গুনাইগাছ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়। উদ্বোধনী পর্বে এমপি সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে সরাসরি অংশ নেন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এ সময় এমপি সালেহী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাগরিকদের নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি। দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে।

উপজেলাবাসী ও স্থানীয়রা এমপির এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব বাড়াবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper