1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৬:১২|
ব্রেকিং নিউজ:
উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’

হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ

মোঃ মাসুম বিল্লাহ
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ
হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ

হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ


স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
, আমার সকাল ২৪

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনের চত্বর থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৩ আগস্ট) বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এ অভিযান পরিচালনা করেন।

অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বেসরকারি অ্যাম্বুলেন্সের একটি সিন্ডিকেট রোগী ও স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। এমনকি বাইরের অ্যাম্বুলেন্সে ঢুকতে না দিয়ে বাধ্য করা হতো তাদের কাছ থেকে ১১-১২ হাজার টাকা দিয়ে সেবা নিতে। এ নিয়ে রোগী-স্বজনদের ভোগান্তির খবর প্রকাশিত হওয়ার পরদিনই কর্তৃপক্ষ সিন্ডিকেট ভেঙে দেয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন থেকে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে অবস্থান করতে পারবে না, শুধু রোগী নামিয়ে চলে যেতে হবে। সরকারি সাতটি অ্যাম্বুলেন্সের জন্য জরুরি বিভাগের সামনে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরের মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং শহরের বাইরে প্রতি কিলোমিটারে ১০ টাকা।

সরকারি ভাড়া বেসরকারি ভাড়ার তুলনায় কয়েক গুণ কম হওয়ায় রোগী ও স্বজনেরা খুশি হয়েছেন। সরকারি অ্যাম্বুলেন্স পেতে রোগীদের যোগাযোগ করতে হবে ০১৭৮২৭৫৫৫০০ নম্বরে।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, “রোগীদের জিম্মি করে কোনো সিন্ডিকেট চলবে না। বেসরকারি অ্যাম্বুলেন্স সরিয়ে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper