1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাজীগঞ্জে খাসজমি দখল–বিক্রির অভিযোগে তদন্ত শেষে উচ্ছেদ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৭|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হাজীগঞ্জে খাসজমি দখল–বিক্রির অভিযোগে তদন্ত শেষে উচ্ছেদ

মোঃ রাব্বি রহমান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
হাজীগঞ্জে খাসজমি দখল–বিক্রির অভিযোগে তদন্ত শেষে উচ্ছেদ
হাজীগঞ্জে খাসজমি দখল–বিক্রির অভিযোগে তদন্ত শেষে উচ্ছেদ

হাজীগঞ্জে খাসজমি দখল–বিক্রির অভিযোগে তদন্ত শেষে উচ্ছেদ

মোঃ রাব্বি রহমান
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর হাজীগঞ্জ বাজার এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল, বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত শেষে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

অভিযোগ অনুযায়ী, জয়ন্ত রায় (পিতা: ব্রোথনাথ রায়) গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে হাজীগঞ্জ বাজার এলাকায় সরকারি খাসজমি দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেনের নির্দেশে ২২ ডিসেম্বর ইউপি সদস্য লালবাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দেয়। ৩০ ডিসেম্বর ভূমি অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও এখনো জয়ন্ত রায়ের দখলেই ওই জমি রয়েছে। উল্লেখযোগ্যভাবে, চার বছর আগেও একই এলাকায় জয়ন্ত রায় সরকারি খাসজমি দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেছিলেন।

একই বাজার এলাকায় মো. আফজাল হোসেন সরকারি খাসজমিতে অবৈধভাবে একটি দোকান মার্কেট নির্মাণ করেন, যেখানে বর্তমানে সাত থেকে আটটি দোকানঘর রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই সরকারি জমি পাঁচজনের কাছে বিক্রি করেন এবং এমনকি একটি মসজিদ স্থানান্তর করে জমি বিক্রির ঘটনাও ঘটান।

এ ঘটনার প্রতিবাদে গত ১২ জানুয়ারি ২০২৬ নীলফামারী চৌরঙ্গী মোড়ে শতাধিক সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের কাছে প্রদান করা হয়। স্মারকলিপিতে জয়ন্ত রায় ও মো. আফজাল হোসেনসহ সকল দখলদার ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সরকারি জমি উদ্ধারের দাবি জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি সন্ধ্যায় গোড়গ্রামের তহসিলদার হাজীগঞ্জ বাজারে তদন্ত পরিচালনা করেন। তদন্তকালে স্থানীয় ব্যবসায়ীরা মো. আফজাল হোসেন সরকারি খাসজমি পাঁচজনের কাছে বিক্রি করেছেন বলে স্বীকার করেন এবং প্রমাণ উপস্থাপন করেন। তবে তদন্ত চলাকালে তহসিলদারের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে।

বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহকে জানানো হলে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ১৫ জানুয়ারি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার পুনরায় তদন্ত পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার বলেন, “হাজীগঞ্জ বাজারে সরকারি খাসজমি দখল ও বিক্রির বিষয়টি জেলা প্রশাসনের সরাসরি তদারকিতে রয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দোকানের জমি বন্দোবস্ত দেওয়ার কোনো সুযোগ নেই। আফজাল হোসেন সরকারি খাসজমিতে দোকান নির্মাণ ও মসজিদ স্থানান্তর করে জমি বিক্রি করেছেন—তদন্ত শেষে উচ্ছেদ করা হবে। হঠাৎপাড়ার ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper