1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:৩৫|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও গ্রামে উত্তেজনাকর এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত রাসেল মিয়া উপজেলার কুমেদপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা যায়, কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের আল কোরআন সওদাগরের সঙ্গে কুমেদপুর গ্রামের হান্নান মিয়ার দীর্ঘদিনের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ বাধে।

এসময় উভয়পক্ষ একে অপরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়।

পরদিন ভয়াবহ সংঘর্ষ

আগের ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষ আবারও মাঠে নামে। কাকাইলছেও খেলার মাঠ সংলগ্ন এলাকায় সংঘর্ষে অংশ নেয় উভয়পক্ষের শতাধিক ব্যক্তি। লাঠিসোঁটা, ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মিয়াসহ ৩০ জন আহত হন।

গুরুতর আহত রাসেল মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালেও উত্তেজনা

আহত পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নিহতের পক্ষের লোকজন সেখানে হামলার চেষ্টা করে। এতে একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper