
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন মো. সিরাজ মোল্যা (৫২)।
রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবুল হাসেম মোল্যার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, একটি বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, “বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে সিরাজ মোল্যাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”