সাতলা ইউনিয়নে সাবেক-বর্তমান মিলিয়ে দুই ডজন চেয়ারম্যান প্রার্থী
উজিরপুর প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
সম্ভাব্য প্রার্থীরা হলেন— মেসবাহ উদ্দিন আহমেদ, মাওলানা হাফিজুর রহমান, রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা, শাহীন হাওলাদার (বর্তমান চেয়ারম্যান), খাইরুল বাসার লিটন (সাবেক চেয়ারম্যান), আব্দুল হালিম বিশ্বাস, মাওলানা মোজাম্মেল বালী, মো. ইলিয়াস, হাফিজুর রহমান খোকন, আব্দুস সালাম হাওলাদার, আজিজুল সরদার লিটন, অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস, মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুল বিশ্বাস, অ্যাডভোকেট সজিব হাওলাদার, বিভূদান বাড়ৈ, অ্যাডভোকেট মাইনুল হক, জাহিদ হোসেন ফারুক বিশ্বাস, আবু তাজিন মোন্না, আক্তার বিশ্বাস, শাহজালাল বক্তিয়ার, মশিউর রহমান মিয়া, এনায়েত হোসেন বাচ্চু এবং তওহিদুল ইসলাম টুটুল।
জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৭ জন, আওয়ামী লীগ থেকে ৫ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ১ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জনের নাম আলোচনায় রয়েছে।
উপজেলার আরও আটটি ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হলেও সাতলা ইউনিয়নের মতো এত সংখ্যক চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের অনেককেই ভোটাররা তেমনভাবে চিনেন না। দলীয় প্রতীক না থাকায় ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের প্রতি মানুষের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।