1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:৫৪|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬,
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর উপজেলা প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পদ্মা ও আড়িয়াল খাঁ নদীবেষ্টিত এক উর্বর জনপদ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন দিগন্তজোড়া সরিষার হলুদ ফুলের সমারোহ। শিশিরভেজা কুয়াশা আর মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেতগুলো হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। এই মনোরম দৃশ্য দেখে বাম্পার ফলনের আশায় খুশি কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শিবচর উপজেলায় প্রায় ৪ হাজার ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭০৮ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় বেশি। চলতি বছর বারি-১৪, বারি-১৭, বারি-১৮ ও বিনা-৯ জাতের সরিষার চাষ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় বারি-১৪ জাতটি কৃষকদের কাছে বেশি জনপ্রিয়।

কাদিরপুর ইউনিয়নের কৃষক ইকবাল হোসেন বলেন,
“এবার চার-পাঁচ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ফুল ভালো ফুটেছে। তবে কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে কিছুটা সমস্যা হতে পারে। তারপরও ঝড়-বৃষ্টি না হলে ভালো ফলনের আশা করছি।”

চরজানাজাত ইউনিয়নের কৃষক দেলোয়ার মোল্লা জানান,
“আমি কয়েক বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এখন পর্যন্ত ফলন বেশ ভালো দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন ঘরে তুলতে পারব বলে আশা করছি।”

শিবচরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, দ্বিতীয় খণ্ড, নিলখী, কুতুবপুর, কাদিরপুর, কাঁঠালবাড়ি, শিরুয়াইল, দত্তপাড়া ও চরজানাজাত ইউনিয়নের চরাঞ্চলের মাঠজুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ফলন সন্তোষজনক হবে। পাশাপাশি সরিষা চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরবর্তী ফসলে সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে কম লাগে।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন,
“কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর শিবচরে সরিষার বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper