1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন - আমার সকাল ২৪ |
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ১২:৪৩|
ব্রেকিং নিউজ:
রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা শার্শা উপজেলা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ ম্রো মাদক ব্যবসায়ী আটক রমজানে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা সালথায় যৌথ অভিযানে আইনশৃঙ্খলা স্বাভাবিক শুঁটকির ব্যাগে ইয়াবা উদ্ধার, চৌমুহনীতে আটক ১ ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত সাবাড়, দিশেহারা মোহর আলী পবিত্র রমজান উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন নরসিংদীতে চমক: সাখাওয়াত বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হাইকোর্টে গঠিত হলো ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ শৈলকুপায় জমি বিরোধে মামা নিহত, আটক ২ ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের বরণ ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে শুভেচ্ছা বেতাগীতে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উলিপুরে প্রাচীন মন্দিরে চুরি, মূর্তি ও পূজার সামগ্রী হারিয়ে গেলো উদ্বোধনের আগেই ফাটল: বান্দরবানে প্রাণিসম্পদ দপ্তরের কোটি টাকার ভবন এখন মরণফাঁদ নোয়াখালীতে নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খোলার ঘটনায় আটক ৫ আলীকদমে জামায়াতের পবিত্র মাহে রামাদান উপলক্ষে স্বাগত র‍্যালী অনুষ্ঠিত পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলতে গিয়ে ৫ নেতাকর্মী আটক দৌলতপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক নওগাঁর আত্রাইয়ে রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু অপপ্রচারের বিরুদ্ধে রামপালে ইসলামিক ফাউন্ডেশন–এর জোরালো মানববন্ধন

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন
সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক বাবার মরদেহ প্রায় ৩০ ঘণ্টা দাফন ছাড়াই পড়ে ছিল। অবশেষে স্ট্যাম্পে লিখিত সমঝোতা ও উভয় পক্ষের স্বাক্ষরের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হলে বুধবার রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান (৭৫) মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি।

পারিবারিক সূত্র জানায়, জীবদ্দশায় আজিজার রহমান বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে আবদুল হাকিম সম্পত্তির সমবণ্টনের দাবি তুলে দাফনে আপত্তি জানান। এতে জানাজা স্থগিত হয়ে যায় এবং মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় খাটিয়ায় রাখা হয়।

দিনভর স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সন্ধ্যার পরও সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে রাত ১০টার দিকে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের প্রাপ্য হিসেবে থাকবে। পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় তদারকির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করে উভয় পক্ষ স্বাক্ষর করলে বিরোধের অবসান ঘটে। পরে রাত ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper