1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সম্পত্তি দখল, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৪৯|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

সম্পত্তি দখল, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, মে ১৮, ২০২৫,
সম্পত্তি দখল লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্পত্তি দখল লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সম্পত্তি দখল, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ

সম্পত্তি দখল, হামলা, লুটপাট, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের পক্ষের কেয়ারটেকার মোঃ পিয়ার আলী। শুক্রবার জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি আবেগাপ্লুত কণ্ঠে একাধিক ঘটনার বিস্তারিত বিবরণ প্রদান করেন।

আজ ১৮ মে রবিবার জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পিয়ার আলী লিখিত বক্তব্যে জানান, ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ পরিবারসহ যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি দেশে রেখে যাওয়া বসতভিটা ও সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তার নিকটাত্মীয় ও কেয়ারটেকার মোঃ পিয়ার আলীকে অর্পণ করেন। প্রবাসে অবস্থানের সুযোগ নিয়ে আবুল হোসেনেরই ঘনিষ্ঠ আত্মীয়—ভাতিজা ও ভাতিজিরা—জোরপূর্বক সম্পত্তি দখল ও হামলার পথ বেছে নেয় বলে অভিযোগ করেন তিনি।

পিয়ার আলী জানান, তার দাদা আবুল হোসেন নিজ খরচে ভাতিজা-ভাতিজিদের জন্য আদাপাঁকা ঘর নির্মাণ করে দিয়েছেন, দুইটি সিএনজি গাড়ি কিনে দিয়েছেন এবং ভাতিজিকে নিজ খরচে বিবাহ দেন এবং ভাতিজির স্বামীকে একটি নোহা গাড়িও কিনে দেন। অথচ সেই ভাতিজা-ভাতিজিরাই এখন তার নির্মিত বিল্ডিং দখলের চেষ্টায় লিপ্ত।

তিনি আরও বলেন, ২০১৩ সালে উক্ত সম্পত্তির আনুষ্ঠানিকভাবে ভাগবাটোয়ারা সম্পন্ন হয়। উক্ত বণ্টন অনুযায়ী মোহাম্মদ আবুল হোসেন ও তার ভাই মকবুল হোসেন উভয়ে ২৩.৫ শতাংশ করে জমি পান, বাকি ২৩ শতাংশ জমির মালিক হন আবাব মিয়া। বিষয়টি মীমাংসিত থাকার পরও বর্তমান বিবাদীরা তা উপেক্ষা করে বাড়ি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি একাধিক হামলার বর্ণনা দিয়ে বলেন—
প্রথম হামলাটি ঘটে গত ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল সাড়ে তিনটায়, যখন দেশীয় অস্ত্রসহ বিবাদীরা তার দাদার বাড়ির উঠানে প্রবেশ করে তাকে মারধর করে, ঘর ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে, আবুল হোসেন দেশে ফিরে বাড়িতে ঢুকতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে এবং বিল্ডিংয়ের তিনটি রুম দখল করে নেয়। এ সময় তারা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ করা হয়।
তৃতীয় ও সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ৬ মে ২০২৫ খ্রিঃ রাত ৩টা ২০ মিনিটে। ঘুমন্ত অবস্থায় আবুল হোসেন ও তার স্ত্রীকে মারধর করা হয়। দাদীর গলা থেকে স্বর্ণালংকার এবং আলমারি ভেঙ্গে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নেয়া হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা বলে দাবি করা হয়।

বিবাদীরা হলেন:
১. মোঃ জসিম হোসেন,
২. মোঃ জয়নাল হোসেন,
৩. রিনা বেগম পরী,
৪. মোঃ আব্দুল আলী,
৫. নাজমা বেগম,
৬. নাজমিন বেগম এবং
৭. জেসমিন বেগম।

পিয়ার আলী আরও জানান, তিনি প্রায়ই বাড়িতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হেনস্তা করে।
তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন এই ভূমিদস্যু ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারটির জানমাল, সম্মান ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper