1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৫|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির

মো: শাজাহান মিয়া
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬,
সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির
সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির

সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির

মো: শাজাহান মিয়া, নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঘটনাটির পর রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জাতীয় মানবাধিকার সমিতির নিন্দা

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাইফুলও পৃথকভাবে নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
“আজিজুর রহমান মুসাব্বিরকে এর আগেও গুমের শিকার হতে হয়েছে। এবার পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা ব্যবস্থার প্রতি ভয়াবহ চ্যালেঞ্জ।”

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনের হোতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকায় উত্তেজনা

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

মুসাব্বিরের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর শোক নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper