1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি - আমার সকাল ২৪ |
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০৭|
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম: বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে চাপ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা শার্শা উপজেলা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ ম্রো মাদক ব্যবসায়ী আটক রমজানে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা সালথায় যৌথ অভিযানে আইনশৃঙ্খলা স্বাভাবিক শুঁটকির ব্যাগে ইয়াবা উদ্ধার, চৌমুহনীতে আটক ১ ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত সাবাড়, দিশেহারা মোহর আলী পবিত্র রমজান উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন নরসিংদীতে চমক: সাখাওয়াত বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হাইকোর্টে গঠিত হলো ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ শৈলকুপায় জমি বিরোধে মামা নিহত, আটক ২ ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের বরণ ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি
সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী বিএনপি জোটের ভাগে প্রায় ৩৭টি আসন পড়তে পারে। এ অবস্থায় দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা মনোনয়ন পেতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।

এ আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির নাম।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা তানজিন চৌধুরী লিলি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়-এ। সেখান থেকে সমাজবিজ্ঞান বিভাগে ২০০৪ সালে অনার্স ও ২০০৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শামসুন্নাহার হল শাখার আহ্বায়ক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১/১১-পরবর্তী ছাত্র-শিক্ষক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে দীর্ঘদিন মামলার আসামি ছিলেন বলে জানা যায়। পরবর্তীতেও দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলা-মামলার শিকার হন।

২০০৯ সালে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন তানজিন চৌধুরী লিলি। এরপর থেকে তিনি কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

রাজনীতির পাশাপাশি নারী অধিকার ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। স্থানীয় পর্যায়ে নারীর শিক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নারীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সংসদে গিয়ে ময়মনসিংহ অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন তিনি।

তানজিন চৌধুরী লিলি বলেন, “দলের জন্য কাজ করেছি। আন্দোলন-সংগ্রামে এবং জিয়া পরিবারের দুঃসময়ে পাশে থেকেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। কাজের মূল্যায়ন দল করবে বলে আমি বিশ্বাস করি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper