1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি - আমার সকাল ২৪ |
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১০|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি

মাহমুদ হাসান রুবেল
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ৯, ২০২৬,
শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি
শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি

শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি

মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি (শৈলকুপা)

ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরকে পরিচ্ছন্ন, পরিপাটি ও আধুনিক নাগরিক জীবনের উপযোগী শহরে রূপান্তরের দাবি দীর্ঘদিনের। শহরের সৌন্দর্য ও নাগরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এখন জোরালোভাবে সামনে এসেছে—পৌর শহরের প্রাণকেন্দ্র থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস কাউন্টার ও বাস চলাচল সরিয়ে নেওয়ার দাবি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রে বাস কাউন্টার থাকায় প্রতিদিনই তীব্র যানজট, শব্দদূষণ ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের চলাচল প্রায়ই দুর্বিষহ হয়ে ওঠে। বাসের অবাধ প্রবেশ ও সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে শহরের প্রধান সড়কগুলো অনেক সময় অচল হয়ে পড়ে।

নাগরিকদের দাবি, শহরের কেন্দ্র থেকে বাস কাউন্টার সরিয়ে বাইরে নির্দিষ্ট স্থানে একটি আধুনিক বাস টার্মিনাল গড়ে তোলা হোক। সম্ভাব্য স্থান হিসেবে অনেকেই হাবীবপুর গো-হাট এলাকা অথবা কবিরপুর ডাল মিল সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এসব স্থান শহরের কেন্দ্র থেকে তুলনামূলক দূরে হওয়ায় সেখানে টার্মিনাল স্থাপন করলে শহরের ভেতরের যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, দেশের অনেক পৌর শহরেই এখন শহরের বাইরে বাস টার্মিনাল স্থাপন করা হচ্ছে, যাতে শহরের ভেতরে ভারী যানবাহনের চাপ কমে এবং নাগরিক পরিবেশ উন্নত হয়। একই উদ্যোগ শৈলকুপায় নেওয়া গেলে শহরটি আরও পরিচ্ছন্ন, শান্ত ও বাসযোগ্য হয়ে উঠবে।

স্থানীয়রা আশা করছেন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে শৈলকুপা পৌর শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহরে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper