
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ মোট ৪০ জন আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শেষে আসামিদের ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন।
মামলার শুনানিকালে আসামিদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে যুক্তি উপস্থাপন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে জামিন মঞ্জুর করেন।