
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪।
নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় শুঁটকির ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের চৌমুহনী রেলগেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১৪-৫০৮৭ নম্বরের চট্টগ্রাম টু নোয়াখালী গামী ‘আল্লাহর দান’ নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহজনক একটি শুঁটকির ব্যাগ পরীক্ষা করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার সঠিক পরিমাণ নির্ধারণ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।