1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিবির নেতা হত্যা মামলায় মেয়র সহ আওয়ামী লীগ নেতা ১২৫০ জনের বিরুদ্ধে মামলা - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩১|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

শিবির নেতা হত্যা মামলায় মেয়র সহ আওয়ামী লীগ নেতা ১২৫০ জনের বিরুদ্ধে মামলা

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪,
শিবির নেতা হত্যা মামলায় মেয়র সহ আওয়ামী লীগ নেতা ১২৫০ জনের বিরুদ্ধে মামলা
শিবির নেতা হত্যা মামলায় মেয়র সহ আওয়ামী লীগ নেতা ১২৫০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে শিবির নেতা আবু রায়হান হত্যা মামলায় মেয়র লিটন সহ আওয়ামী লীগ নেতা ১২৫০ জনের বিরুদ্ধে মামলা

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীতে গত ৫/৮/২০২৪ ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে ইসলামী ছাত্রশিবির নেতা আবু রায়হান আলী (২৭) কে গুলি করে হত্যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার দুই শত পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত আবু রায়হান আলীর ভাই রানা ইসলাম (২১) (মামলা নং ১৫, তারিখ ১৯/০৮/২৪)।

বোয়ালিয়া মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম মাসুদ পারভেজ বলেন, মামলায় সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে ১ হাজার ২০০ জনকে। মামলায় সিটি মেয়র ছাড়াও আটজন কাউন্সিলরকেও আসামী করা হয়েছে।

নিহত আবু রায়হান আলী রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মুসলেম আলীর ছেলে। আবু রায়হান রাজশাহী কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছিলেন। গত ৫ আগস্ট ১ টার সময় নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হয় আবু রায়হান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহেব বাজারের দিকে অগ্রসর হলে মেয়র লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনিসহ অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর গুলি করে । তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান, মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে আবু রায়হান আলী আহতদের চিকিৎসা জন্য উদ্ধার করতে এগিয়ে যায়। তখন আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা পিস্তল দিয়ে আবু রায়হান আলীর মাথায় গুলি করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে আবু রায়হান আলী মারা যান। পরের দিন শুক্রবার তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।

মামলাটি দায়ের করার সময় বাদি রানা ইসলাম ছাড়াও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ দলটি নেতাকর্মীরা থানায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper