
শিবগঞ্জ, বগুড়া: স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ মিয়া
শুক্রবার (১৩ মার্চ) বগুড়ার শিবগঞ্জে মহাস্থানগড়ে অবস্থিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ইয়াতিম ও অসহায় মানুষদের সম্মানে ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহাস্থান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, এবং সভাপতিত্ব করেন সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থানের কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাফিজুর রহমান হিরু, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আমিনুর রহমান, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হযরত আলী ক্যাডেট স্কুলের পরিচালক এম এ ইসলাম আরিফ, সৈয়দ শামীম আহম্মেদ, এবং উদ্যোক্তা মোঃ আব্দুস ছামাদ সোহাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রোজাদার মানুষদের ইফতার করানো অত্যন্ত পূণ্যের কাজ। অসহায় মানুষের কল্যাণে আয়োজিত সকল উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এমন জনকল্যাণকর কাজে সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি।”
অতিথিরা বক্তব্য শেষ করার পর মহাস্থান এলাকার প্রায় ৮০টি ইয়াতিম ও অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় আট ধরণের খাদ্যদ্রব্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফি আলম, রাজনীতিবিদ আব্দুল হামিদ বাবলু, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, রাহেল বাকী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইউসুফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাসেদ, কোষাধ্যক্ষ হাসান আলী, রবিউল ইসলাম, জোনায়েদ, রিদয় হাসান, নাইম, সোবহান, সাকিব হাসান, হাসান আলী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।