
মোঃ মনির হোসেন, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগের আয়োজন করেছে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম।
বুধবার (১৮ মার্চ) রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ ইসহাক হোসেন ইকবাল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ নগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল হোসেন ভাষা, মোঃ মোজাম্মেল হক, আব্দুল বারেক মাষ্টার, মোঃ লোকমান হোসেন, মোঃ সুমন সরকার এবং প্রচার সম্পাদক এম এ হান্নান। বক্তারা সামাজিক উন্নয়নমূলক কাজ ও অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ ইসহাক হোসেন ইকবাল জানান, “আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।” তিনি মানবিক কাজে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপহার হিসেবে বিতরণ করা হয় চাউল, ডাউল, চিনি, সেমাই, তেল ও নগদ অর্থ। গরীব ও অসহায় গ্রামবাসীরা এই উপহার পেয়ে ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার শুরু থেকেই রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।