1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায়  - আমার সকাল ২৪ |
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২১|
ব্রেকিং নিউজ:
সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ফুয়েলের দাম দ্বিগুণ: এশিয়ায় বাড়ছে বিমান ভাড়া, ফ্লাইটে বড় পরিবর্তন আরও বাড়ল স্বর্ণের দাম ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩ বগুড়ায় অবৈধ কারখানায় নকল সিগারেট তৈরি, ডিবির অভিযানে গ্রেফতার ৩ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অপরাধে দুইজন গ্রেফতার, কারাদণ্ড প্রদান হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ২৮, ২০২৪,
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 
শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

শান্তিগঞ্জের মানুষ বেশি নির্যাতিত হয়েছে গণসংবর্ধনায় 

 

শাহ্ ফুজায়েল আহমদ
(মফস্বল সম্পাদক সুনামগঞ্জ)

এক যুগ পর শতাধিক নেতা-কর্মী নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শান্তিগঞ্জে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজার চত্তরে শান্তিগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার
আয়োজন করা হয়।

সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে স্তরে স্তরে মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর আলীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কয়ছর এম আহমদ।

কয়ছর এম আহমেদ তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। এক যুগ আমরা দেশে আসতে পারিনি।’ মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

কয়ছর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। আমরা আমাদের সব ধরনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের পাসপোর্ট জব্দ করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশে আসতে পারিনি।

শান্তিগঞ্জ জগন্নাথপুর মানুষের সেবা করার সুযোগ চেয়ে কয়ছর এম আহমদ আরও বলেন, বিগত ১৫ বছর এই শান্তিগঞ্জের মানুষ ভালো ছিলেন না। তারাও নানা মামলা হামলার শিকার হয়েছেন। মুখ ফুটে
কথা বলতে পারেন নি। নামে শান্তিগঞ্জ হলেও তারা অশান্তিতে ছিলেন। আমি কথা দিতে চাই যদি আপনারা আমাকে ভালোবাসায় রাখেন আমি আপনাদের শান্তিগঞ্জে শান্তি ফিরিয়ে দিব। জগন্নাথ পুর ও শান্তিগঞ্জের মধ্যে কোন বৈষম্য রাখবনা। আপনাদের সন্তান হয়ে, আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আশাবাদী আপনারা আমাকে এই সুযোগ দিবেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সহ-সভাপতি এডভোকেট মল্লিকমঈনুদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদ এড.শাহীন, যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা এম এ রউফ, জেলা কৃষকলীগের
আহবায়ক আনিসুল হক, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদুর রেজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম রাজা, লন্ডন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ
রব, বার্মিংহাম বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব
জহিরুল হক আলাল,সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খাঁন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুকিত মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক আবুল মনসুর শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আহবায়ক আনিছুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন সহ প্রমুখ। এসময় সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper