1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০ - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৮|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪,
শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০
শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০

শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ৪০

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

সুনামগঞ্জে জেলা শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা হলেন গনিগঞ্জ গ্রামের শামীম আহমদ (৩৬),জাহাঙ্গীর আলম (৪৫), একরাম মিয়া (৪৫),আব্দুল ওয়াকিব (৫৫),মিজানুর রহমান (৩৫),মুজাহিদ (৫০),কামাল মিয়া (৪০),আবুল মিয়া(৪৫),জহিরুল (৩৫),ফারুক মিয়া (৫০), রফিক মিয়া (৪৮),চান
মিয়া(৪৫),জাকারিয়া(৩২),ময়না মিয়া(৪৫),নবী হোসেন(৪০)।

গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া ও জাকারিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের বিভিন্ন দূর্ণীতির বিষয় নিয়ে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ গ্রুপ এবং পাথারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল আউয়াল মেম্বারের গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে রবিবার (১৭ নভেম্বর) সকালে দুপক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে গনিগঞ্জ গ্রামের আব্দুর রউফের ছেলে শামীম আহমদ জানান, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অনিয়ম ও দূর্নীতি প্রমানিত হওয়ার পরও প্রতিপক্ষের লোকেরা ঐ শিক্ষককে বিদ্যালয়ে আনার পায়তারায় লিপ্ত থাকায় আমরা এর প্রতিবাদ করেছিলাম।

কেন প্রতিবাদ কররলাম এই কারণে প্রতিপক্ষের লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আমাদের উপর অতর্কিতভাবে বাজারে এসে হামলা চালিয়ে আমি সহ আমাদের পক্ষের লোকদেরকে গুরুতর আহত করে।

এ ব্যাপারে আব্দুল আউয়াল মেম্বারের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাহার পক্ষের আব্দুল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুদের কথাকাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তাদের পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,কি নিয়ে সঘর্ষ তিনি তা জানেন না।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে । এ ব্যাপারে কোন পক্ষই লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper