1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট ছাতক ৪–৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৩৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট ছাতক ৪–৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন

সাজ্জাদ মাহমুদ মনির
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট ছাতক ৪–৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন
শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট ছাতক ৪–৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন

শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট ছাতক ৪–৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
ছাতক পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুবসমাজকে নিয়ে আয়োজন করা “৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ–২৫” এর প্রথম সিজনের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই জমজমাট ড্রাফট অনুষ্ঠানে অংশ নেন ৪ ও ৫ নং ওয়ার্ডের মোট আটটি গ্রামের শতাধিক তরুণ ক্রিকেটার। গ্রামগুলো হলো—লেবার পাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনা মহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকির পাড়।

টুর্নামেন্টে ১০৫ জন খেলোয়াড় ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহণ করেন। ৮টি দলের জন্য অনুষ্ঠিত এই প্লেয়ার ড্রাফটে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং ভবিষ্যতে আরও পেশাদারিভাবে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ভাসখলা কিংস ইলেভেনের প্রতিষ্ঠাতা ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মোঃ লাহিন মিয়া,
আবাহনী স্পোর্টিং ক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির,
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল আহমেদ, মোঃ সালাউদ্দিন, মোঃ পাভেল মিয়া, মিঠুন আচার্য, ইমরান হোসাইন আবিদ, মোহাম্মদ জাকারিয়া, আবু বকর চৌধুরী, জুয়েল আহমেদ, সবুজ আহমেদ, মোহাম্মদ রাকিব আলীসহ বহু স্বেচ্ছাসেবক ও ক্রীড়াপ্রেমী।

পুরস্কারের হিসেবে—

  • চ্যাম্পিয়ন দল পাবে ২০,০০০ টাকা,

  • রানার্সআপ দল পাবে ১৫,০০০ টাকা,

  • তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১০,০০০ টাকা

আয়োজক কমিটি সুষ্ঠু ও সফলভাবে ড্রাফট সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, দলীয় প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও উপস্থিত দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

স্থানীয় ক্রীড়া ও যুব উন্নয়নের ক্ষেত্রে এই প্লেয়ার ড্রাফট আয়োজনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper