
নির্বাহী সম্পাদক,শাহ ফুজায়েল আহমেদ
উন্নত জীবনের আশায় ইউরোপ যাওয়ার পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার নৌকাডুবিতে অন্তত ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। দুর্ঘটনা ঘটেছে গত ২৭ মার্চ, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে। গ্রিক কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণ রয়েছেন:
পারিবারিক সূত্রে জানা গেছে, এই তরুণরা মানবপাচার চক্রের প্রলোভনে ঝুঁকিপূর্ণ পথে পাড়ি দিয়েছিলেন। আমিনুর রহমান ১১ লাখ টাকার চুক্তিতে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু প্রায় তিন মাস লিবিয়ার বিভিন্ন স্থানে আটকে রাখা হয়।
যাত্রীরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ায় নৌকাটি ছয় দিন খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে ভাসতে থাকে এবং মৃত্যুবরণকারীদের দেহ সাগরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ দক্ষিণ সুদানের দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা অবৈধ অভিবাসন ও মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।