
লামা প্রতিনিধি: আজিজুল হাকিম তুহিন
বান্দরবানের লামা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস শামিম আরা রিনি।
প্রাথমিকভাবে পাঁচজন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। তারা হলেন: নুর আয়েশা, হোসেন আরা, নুর আয়েশা, মানুচিং মার্মা এবং লাচিং মার্মা।
অতিথিরা অনুষ্ঠানে বলেন, সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।