1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৪:২২|
ব্রেকিং নিউজ:
গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১

রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সাইফুল ইসলাম রাজু
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভিজিএফ কার্ডধারীরা অভিযোগ করেছেন, নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল দেওয়া হচ্ছে, ডিজিটাল স্কেল ব্যবহার না করে আনুমানিকভাবে বালতিতে মেপে চাল বিতরণ করা হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভিজিএফ কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বিতরণ করার কথা। তবে রূপগঞ্জ উপজেলার তারাবো ও কাঞ্চন পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিতরণকেন্দ্রে গিয়ে দেখা গেছে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের হাতে পাচ্ছেন মাত্র ৮ থেকে সাড়ে ৮ কেজি চাল।

স্থানীয়দের অভিযোগ, চাল মাপার জন্য ডিজিটাল স্কেল ব্যবহার করার নির্দেশনা থাকলেও অধিকাংশ কেন্দ্র তা মানছে না। অনেক জায়গায় দায়সারাভাবে বালতিতে করে আনুমানিকভাবে চাল তুলে দেওয়া হচ্ছে। ফলে প্রকৃত উপকারভোগীরা কম পরিমাণ চাল পাচ্ছেন।

ভিজিএফ কার্ডধারীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার ১০ কেজি চাল দিলেও হাতে কম দেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয়ের কারণে তারা কিছু বলতে পারছেন না।

অভিযোগ রয়েছে, বিতরণকালে বেঁচে যাওয়া অতিরিক্ত চালের কিছু অংশ খোলা বাজারে বিক্রি করার ঘটনাও ঘটছে। তবে অনেকে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন না।

রূপগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আরিফ মোহাম্মদ বিষয়টি জানতে চাইলে বলেন, “আমরা গুদাম থেকে নির্ধারিত পরিমাণ অনুযায়ী চাল সরবরাহ করেছি। যদি কেউ কম দেয়, আমাদের কিছু করার নেই।”

স্থানীয়দের দাবি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল বিতরণে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও তদন্ত জরুরি। তা না হলে সরকারের দরিদ্র সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper