
সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি বগুড়া।
বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি চোরাই গরু উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
গত ২১ সেপ্টেম্বর ভোরে গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের সুবোধ বাজার এলাকা থেকে রাজু প্রামানিক ওরফে রাজু কসাই (৪০), রুবেল (৩২) ও শুকুর ওরফে জীবন (৩৪) কে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
ডিবি জানায়, চক্রটি বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে এনে জবাই করে মাংস বিক্রি করত। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের হয়েছে।