রাজশাহীর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
রাজশাহীর সীমান্তে বিজিবি’র এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, আনুমানিক সকাল ২২:৫৫ ঘটিকায়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া এলাকায় একটি আমবাগানে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোনো লোকজন বা মাদক কারবারী না দেখে আমবাগানের ভিতর তল্লাশি শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটি খোলার সময় ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।













