
মোঃ মেহেদী হাসান, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় জনাব মোঃ আবু সাইদ চাঁদ, এমপি, মাননীয় সংসদ সদস্য (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) এর সভাপতিত্বে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব সৈয়দ শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি।