1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী  নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানাল পুলিশ - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৯:৪৮|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী  নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫,
রাজশাহী  নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানাল পুলিশ
রাজশাহী  নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানাল পুলিশ

রাজশাহী মোহনপুরে নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তিকে আটক করে আওয়ামী লীগ নেতা বানিয়ে আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর, যিনি একজন মাদক ব্যবসায়ী ও বিএনপির কথিত নেতা হিসেবে পরিচিত, তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ইসাহাক আলী পিন্টু নামের এক নিরীহ ব্যক্তিকে পুলিশ আটক করে। এ ঘটনায় থানা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নিরীহ ব্যক্তিকে আটক ও রাজনৈতিক রূপ দেওয়া

স্থানীয়দের তথ্যমতে, গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে মোহনপুর থানার ওসি আতাউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কেশরহাট নাকইল গ্রামের নিজ বাড়ি থেকে ইসাহাক আলী পিন্টুকে আটক করে। পিন্টু ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, ইসাহাক আলী পিন্টু কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না। তবে পুলিশ তাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে আদালতে পাঠায়। গোপন সূত্রের তথ্যমতে, একাধিক মাদক মামলার আসামি ও ভূমিদস্যু এক সাবেক পৌর কাউন্সিলর পুলিশকে ম্যানেজ করে জমি দখলের জন্য পিন্টুকে অন্যায়ভাবে আটক করায়। আটক করার পর ওসি আতাউর রহমান তাকে আওয়ামী লীগের ভোটার হিসেবে সন্দেহজনক মামলা দিয়ে চালান দেন।

জমি-জমা বিরোধ ও ষড়যন্ত্র

ইসাহাক আলী পিন্টুর পরিবারের অভিযোগ, শুধুমাত্র জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক বিএনপি পন্থী কাউন্সিলরের প্ররোচনায় মোটা অংকের অর্থের বিনিময়ে পুলিশ তাকে আটক করেছে।

এদিকে, ইসাহাক আলী পিন্টুর ছোট ভাইয়ের স্ত্রী অভিযোগ করেন, ওই সাবেক কাউন্সিলর ও তার সহযোগীরা তাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে পিন্টুর ১০০টি বাঁশ ও গাছ কেটে নেয়। এ বিষয়ে ইসাহাক আলী পিন্টুর মা মমেনা বেগম মোহনপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: সি-৭১২/২০২৪)। আদালত মামলাটি আমলে নিয়ে মোহনপুর থানাকে তদন্তের নির্দেশ দেন। উক্ত মামলায় পিন্টু সাক্ষী ছিলেন, যা তাকে আটক করার অন্যতম কারণ বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

ওসি আতাউর রহমানের বিরুদ্ধে অতীতের অভিযোগ

মোহনপুর থানার বর্তমান ওসি আতাউর রহমান এর আগেও বিতর্কিত ছিলেন। বাগমারা থানায় কর্মরত থাকাকালে তিনি আটক বানিজ্যের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

২০১৩ সালের ৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুইজন জামায়াত কর্মী নিহত হন। সে সময় আতাউর রহমান গোদাগাড়ী থানার সেকেন্ড অফিসার ছিলেন। ২০১৩ সালের ৪ মার্চ রাতে তিনি ও অন্য এক এসআই দুটি নাশকতা মামলা দায়ের করেন, যাতে ৪০০০ জনকে আসামি করা হয়।

ওসি আতাউর রহমানের বক্তব্য

ওসি আতাউর রহমান বলেন, “আটক ইসাহাক আওয়ামী লীগের ভোট দিয়েছে, এটাই তার অপরাধ। আওয়ামী লীগের কোনো পদে সে ছিল না, এটা ঠিক। তবে একটি মামলায় তাকে সন্দেহভাজন দেখানো হয়েছে। জামিন হয়ে যাবে, এত বাড়াবাড়ির কিছু নেই। যদি প্রয়োজন হয়, আমি তার জামিনের ব্যবস্থা করব।”

পুলিশ ও বিএনপি নেতাদের প্রতিক্রিয়া

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) রফিকুল আলম বলেন, “তদন্তে যদি প্রমাণিত হয় যে ইসাহাক আলী পিন্টু আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না, তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।”

কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো বলেন, “পিন্টু আওয়ামী লীগের কোনো সক্রিয় নেতা নন, বরং একজন সাধারণ ভোটার। শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে তাকে আটক করা আমাদেরও অবাক করেছে। যারা নাশকতা ও লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। তারা মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরীহ মানুষদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। জনমনে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে যদি নিরপরাধ ব্যক্তিদের এভাবে ফাঁসানো হয়, তাহলে বিচার ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা কোথায় থাকবে?

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper