1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে দূর্নীতির অভিযোগ - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৫:৩৯|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে দূর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫,
রাজশাহী গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে দূর্নীতির অভিযোগ
রাজশাহী গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে দূর্নীতির অভিযোগ

রাজশাহী গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে দূর্নীতির অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীর।

অভিযোগ সূত্রে জানা যায়, সভাপতি বিদ্যুৎ নারায়ন সরকার ও সাধারণ সম্পাদক শ্যামাপদ সান্যালের ছত্রছায়ায় ম্যানেজার গোবিন্দ পাল অর্থ আত্মসাৎ ও বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে বেপরোয়া হয়ে উঠেছেন।

ভক্তদের সাথে অসৎ আচরণ ১৫০ টাকা দরে প্রতি প্লেট প্রসাদ বিক্রয় করা মন্দিরের কর্মচারী ও মন্দিরের নামে অসৎ ভাবে টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও বিস্তর অভিযোগ ম্যানেজার গোবিন্দ পালের বিরুদ্ধে।

জানা যায় বেশ কয়েক বছর আগে গোবিন্দ পালের দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে এলাকার জনগণ প্রতিবাদ করেন সেই সময় বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয় সেই সময় অভিযোগ ছিল গরু পালনের জন্য ম্যানেজার গোবিন্দ পাল পার্সোনাল বিকাশ নাম্বারে গোদাগাড়ী উপজেলার পশুপালন চিকিৎসা অফিস থেকে বিশ হাজার টাকা দেওয়া হয় সেই টাকা আত্মসাত করার চেষ্টা করলে গোবিন্দ ঘোষ প্রতিবাদ করেন এবং সেখানকার জনগণ প্রতিবাদ শুরু করে প্রতিবাদের মুখে পড়ে ম্যানেজার গোবিন্দ পাল সেই টাকা শ্রীপাট খেতুরী ধামের ফান্ডে জমা করেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদক গোবিন্দ পালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে অঙ্গীকার করলে সেই প্রতিবাদ বন্ধ হয়ে যাই।

সেইসময়ের সভাপতি মৃত্যু বরণ করার পরে নতুন সভাপতি হিসেবে যোগদান করেন শ্রী বিদ্যুৎনারায়ণ সরকার সেই প্রতিবাদ ধামাচাপা পড়ে যায় দিনদিন বেপরোয়া হয়ে উঠতে থাকে ম্যানেজার গোবিন্দ পাল তিনি আবারো শুরু করেন খেতুরি ধামের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি।

ম্যানেজার গোবিন্দ পালের দুর্নীতিতে অতিষ্ট হয়ে ওঠেন শ্রী শ্রী গৌরাঙ্গ দেব টাস্ট বোর্ডের ট্রাস্টি সুনন্দন দাস রতন তিনি নিজে টাস্ট বোর্ডের কাছে কয়েকবার লিখিত অভিযোগ করেন এতেও কোন সুরাহা না পেয়ে পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ করেন ট্রাস্টি সুনন্দন দাস রতন এরপরেও থেমে যান না গোবিন্দ পাল তিনি তার অসৎ কার্যক্রম চালাতে থাকেন।

ভুক্তভোগী সমর হালদার সুধীর পালসহ অনেকেই জানান প্রসাদ নিতে হলে দেড়শ টাকার বিনিময়ে টোকেন গ্রহণ করতে হয় টোকেনের মাধ্যমে প্রসাদ দেওয়া হয়। সমর হালদার বলেন তার সন্তানের অন্নপ্রাশন দিতে শ্রীপাঠ খেতুরী ধামে আত্মীয়-স্বজন নিয়ে যা হয় যেখানে যাবার কথা ছিল ১৫০ জন সেখানে তারা ৮০ জন যায় সেই ৮০ জন ভালোভাবে প্রসাদ পায়নি কিন্তু টাকা দেড়শ জনের হিসাব করেই গ্রহণ করেন ম্যানেজার গোবিন্দ পাল। এবং চট্টগ্রাম হতে আসা ভক্ত বৃন্দ প্রসাদ চাইলে তাদের সাথে খারাপ আচরণ করেন ম্যানেজার গোবিন্দ পাল।

এ বিষয়ে ম্যানেজার গোবিন্দ পাল বলেন প্রসাদ বিক্রয়ের টাকা কারো কাছে হিসেব দিতে হয় না সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় তার কাছে কখনো প্রসাদের টাকার হিসাব চাননি এবং তিনি কখনো তাদেরকে দেননি। তিনি আরো বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট । আমাকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে এবং আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।

এই বিষয়ে সভাপতি বিদ্যুৎনারায়ণ সরকারকে ফোন দিলে তিনি সাংবাদিক কে হুমকি প্রদানকরেন এবং প্রশাসনিক ভয়-ভীতি দেখান। সাধারণ সম্পাদক শ্যামাপদ সান্যাল কে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভক্তদের দাবি আমরা চাই সুষ্ঠু ও সুন্দরভাবে একটি কমিটি গঠন করা হোক এবং পরিবেশ সুন্দর করা হোক।
এবং যারা এর দায়িত্ব নেবে তারা যেন ভক্তদের সাথে ভালো আচরণ করে এটাই আমরা আশা করি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper