1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা - আমার সকাল ২৪ |
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:০৭|
ব্রেকিং নিউজ:
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত ১ ট্রাম্পের লক্ষ্য: ইরানের তেল ও পারমাণবিক সম্পদ দখল দেশের শিশুদের জন্য হামের বিপর্যয়: টিকাদানে বড় ধস, সংক্রমণ বেড়ে যাচ্ছে হাম কীভাবে ছড়ায়, জেনে নিন লক্ষণ ও প্রতিরোধ ইউক্রেনজুড়ে রুশ বোমা হামলা: নিহত ৫, পাল্টা হামলা জোরদার রামপাল প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৪ রংপুরে পাওনা টাকা নিয়ে নারী হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা রামপাল সরকারি কলেজ নদীভাঙনের হুমকিতে, জরুরি পদক্ষেপের দাবি সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়-এর মৃত্যু, শোকে স্তব্ধ টলিউড সারাদেশে হামে ১০০ শিশুর মৃত্যু: প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি: ২২ নিহত, ১৮ বাংলাদেশি নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল ছাতক প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনায় ভাঙ্গুড়ার বিএনপি নেতার মৃত্যু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নতুন কমিটি গঠন সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ বৃহত্তর নোয়াখালী যুব সমিতির পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: গরুর মাংস বলে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস, ৯টি জবাই ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ঢাকা মহানগর উত্তরে কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁঞা রূপগঞ্জে পাওনা টাকার জেরে ৯ মাসের শিশু অপহরণ: নারী আটক সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবি চাকরির খোঁজে গিয়ে লাশ হয়ে ফিরলেন নাসিমা আখাউড়ার বাউতলা সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ: যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত যাত্রিক ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে শহর ও শহরতলির বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। বিকেলে অভিযোগের ভিত্তিতে খুলনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত যাত্রিক ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

এ সময় পাম্পে “তেল নেই” লেখা সাইনবোর্ড দেখা গেলেও, তাৎক্ষণিকভাবে রিজার্ভ ট্যাংক পরীক্ষা করে প্রায় ৮০০ লিটার তেলের মজুদ পাওয়া যায়। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্টেশন কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তিনি আরও বলেন, ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে, একই অভিযানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মোট ৮টি ফিলিং স্টেশন পরিদর্শন করে। এর মধ্যে করিম, চলন্তিকা, প্রাইম, চয়নিকা, জালালউদ্দিন, আমিন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশনে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে মজুদ ও বিক্রির হিসাব সন্তোষজনক পাওয়া গেলেও ভবিষ্যতে কোনো অনিয়ম না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper