1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:৪৯|
ব্রেকিং নিউজ:
মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন
যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

ঝিকরগাছা প্রতিনিধি: ৮৬-যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারকে কেন্দ্র করে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ (রবিবার) বিকাল ৩টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এ প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

নিপুনের বক্তব্যে বলা হয়, গত ১১ মার্চ প্রকাশিত ওই সাক্ষাৎকার সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে পদধারী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনে নিজের সীমাবদ্ধতা পর্যালোচনা না করে কিছু নেতা গণমাধ্যমে মিথ্যাচার ও চরিত্রহননের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধানের শীষ প্রতীকে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। তবে তার প্রার্থীতা ঘোষণার পর দলের কিছু ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় অনেক ক্ষেত্রে দলীয় ব্যানারের পরিবর্তে ব্যক্তিগত ব্যানারে প্রচারণা পরিচালনা করা হয়, যা দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে। তবুও হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালিয়ে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের দায় একতরফাভাবে নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেয়া বাস্তবসম্মত নয়। গণমাধ্যমের কাছে তারা অনুরোধ করেন, বিষয়টি যাচাই করে সংবাদ প্রকাশ করা হোক।

শেষে বক্তারা সবাইকে দায়িত্বশীল আচরণ এবং বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান, যাতে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি অটুট থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ কয়েকশ নেতাকর্মী। এছাড়া ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহি টিপু ও চৌগাছা বিএনপি’র সভাপতি জহুরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper