1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:১৯|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫,
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই
মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

মোহাম্মদপুরে থামছেই না গণ-ছিনতাই

 

রাজধানীর মোহাম্মদপুরে ক্রমেই বেড়েই চলেছে গণ-ছিনতাইয়ের ঘটনা। ধারালো সামুরাই-চাপাতি হাতে দিনে কিংবা রাতে অন্তত ২০টি স্থানে আক্রমণ চালাচ্ছে ‘কিশোর গ্যাং’-এর সদস্যরা। তারা কুপিয়ে জখম করে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। এ অবস্থায় ছিনতাই রোধে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের নিয়মিত যৌথ অভিযানের দাবি জানিয়েছেন মোহাম্মদপুরসহ রাজধানীবাসী। ২০২৪ সালে ডিএমপির ৫০ থানায় ছিনতাইয়ের ৩৯৭টি মামলার মধ্যে মোহাম্মদপুরেই হয়েছে ৬৪টি। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করেন, প্রকৃত ছিনতাইয়ের ঘটনা মামলা থেকে কয়েকগুণ বেশি।

শ্যামলী হাউজিংয়ে আতঙ্ক

মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পে সর্বশেষ ৪ জানুয়ারি রাতে কিশোর গ্যাং হামলা চালায়। সামনে যাকেই পেয়েছে কুপিয়ে সর্বস্ব লুটে নিয়েছে। আক্রান্তদের মধ্যে মোহাম্মদ মামুন আছেন, যিনি ধারালো সামুরাইয়ের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। এলাকাজুড়ে এখন চাপা আতঙ্ক, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এক স্থানীয় বাসিন্দা জানান, ‘আমার জন্মই এই এলাকায়। যারা ছিনতাই করছে, তাদের ছোট থেকে বড় হতে দেখেছি। চলাচলে আমার নিজেরই ভয় লাগে। এরা যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে।’

শ্যামলী হাউজিং ছাড়াও শেখেরটেক, আদাবর, বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, রায়েরবাজার, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর ওয়াকওয়েসহ অন্তত ২০টি স্থানে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ছিনতাইয়ের মামলার সংখ্যা বেড়েছে। ছিনতাই রোধে ব্লক রেইড, চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যেসব ছিনতাইকারী জামিনে বেরিয়ে এসেছে, তারা যেন পুনরায় অপরাধে জড়িত না হতে পারে, সে জন্য আমরা সজাগ।’

র‌্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, ‘মোহাম্মদপুরে ছিনতাইয়ের পর অপরাধীরা পাশের থানা কামরাঙ্গীরচর ও নদী পার হয়ে কেরানীগঞ্জে পালিয়ে যায়। সেসব এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই রোধের চেষ্টা চলছে।’

অপরাধ বিশ্লেষকদের মতামত

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘মামলার পরিসংখ্যান দিয়ে রাজধানীতে ছিনতাইয়ের প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। প্রকৃত ঘটনাগুলো মামলা থেকে কয়েকগুণ বেশি।’

স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত ও ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper